বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:২৭ পিএম

চাঁদপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড। 

শনিবার (৪ অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘বিজ্ঞান বেজ’-এর আয়োজনে এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সার্বিক সহযোগিতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

তিনি বলেন, “বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানভিত্তিক শিক্ষা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।”

তিনি আরো বলেন, “আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে হলে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আগ্রহ ও অনুসন্ধিৎসা বাড়িয়ে তুলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা। জেলা পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে এমসিকিউ পদ্ধতিতে ৩০ মিনিটে ২৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   অনুষ্ঠিত   অলিম্পিয়াড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close