বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রবিবার সচিবালয়ে থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রবিবার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধ করতে সরকার এই উদ্যেগ নিয়েছে।

বলা হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। যাদের কাছে নিষিদ্ধ প্লাস্টিক পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। এছাড়া সচেতনতার জন্য বিভিন্ন স্থানে বোর্ড স্থাপন এবং মনিটরিং টিম দায়িত্ব পালন করবে।

এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সভা ও সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য বা পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে।

প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পারসন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্মকর্তা দীপংকর বর জানিয়েছেন, সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   প্লাস্টিক   নিষিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close