বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ব্যবসায়ীরাই যদি রাজনীতিবিদ হয়ে যায় তবে গোটা রাষ্ট্রই হবে মুনাফা আয়ের মেশিন
মাহিন সরকার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০৮ পিএম
মাহিন সরকার

মাহিন সরকার

গত বছরের ডিসেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়, যেখানে আমিও ছিলাম। সেখানে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছিলাম, যেকোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিগত আমলের বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর ঘোষণা দিয়ে হস্তক্ষেপ করতে হবে। কেননা বর্তমান দুনিয়ায় উনারাই রাষ্ট্রের পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাংলাদেশের মতো মনোপলির বাজারে তাদের প্রভাব একচেটিয়া। অধিকন্তু এদের গৃহপালিত মিডিয়া হাউসও আছে অসংখ্য। 

আপনারা জানেন, ২০২৪ সালের ২২ শে জুলাই এ সকল ব্যবসায়ীদের নেতৃবৃন্দ জীবন দিয়ে হলেও হাসিনার পাশে থাকার ঘোষণা দিয়েছিলো। ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউনের শুধুমাত্র ঐদিনেই ১২০০+ ছাত্রজনতাকে গ্রেফতার করা হয়েছিলো এবং ঐদিন পর্যন্ত শুধুমাত্র ঢাকা মেডিকেল থেকেই ৬৮ জনের লাশ হস্তান্তর করা হয়েছিলো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শেখ হাসিনার এসকল অপরাধের পক্ষে বয়ান তৈরি করতো ঐসব ব্যবসায়ীদের গৃহপালিত মিডিয়া হাউসের। শেখ হাসিনার পলিসি তথা আওয়ামী লীগের পলিসি কেন এতটা জনবিচ্ছিন্ন সেটা একটা পরিসংখ্যান দিলেই বুঝবেন। ২০২৪ এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল সংসদ সদস্যের (অবৈধ) মধ্যে ৬৭%-ই ছিলো ব্যবসায়ী।

নয়া উদারতাবাদের এই যুগে ক্যাপিটাল সবচেয়ে নগ্নভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, স্টেট পলিসি তদানুসারে সামঞ্জস্য রেখে রাজনীতিবিদরা নির্ধারণ করবেন — এটাই যুগে যুগে রাষ্ট্র এবং ব্যবসায়ীদের সম্পর্ক হয়ে আসছে। কিন্তু ব্যবসায়ীরাই যদি রাজনীতিবিদ হয়ে যায় তবে গোটা রাষ্ট্রই হবে মুনাফা আয়ের মেশিন। সেখানে প্রজাতন্ত্রের বাকি মানুষেরা হবে দাস, সর্বোচ্চ বাড়িয়ে তাদের হয়তো ব্যবসায়ী-রাজনীতিবিদদের শ্রমিক বলা যায়। সামনের নির্বাচনে যদি তাদেরই দৌরাত্ম্য থাকে তবে বলা যায় ছাত্র-শ্রমিক-জনতার এই অভ্যুত্থান বৃথা গেছে। শোনা যাচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দলগুলোকে ঘিরে শুধু দেশের ব্যবসায়ীরাই নয়, বড় পুঁজির দেশগুলো পরিকল্পনা করছে! আগামী নির্বাচনে এই দৈত্যাকৃতির প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, যেগুলো নগ্নভাবে হাসিনাকে সার্ভ করেছে — তারা নিয়ন্ত্রণহীন হলে বোঝা যাবে অভ্যুত্থানের মূল লক্ষ্য থেকে দূরে চলে গেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কিন্তু ব্যবসায়ীরাই যদি রাজনীতিবিদ হয়ে যায় তবে গোটা রাষ্ট্রই হবে মুনাফা আয়ের মেশিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close