বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধ্যরাতে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ১০:০৬ PM

ইলিশের প্রজননকালীন সময়ে মা ইলিশ ও জাটকা রক্ষায় আজ শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশব্যাপী শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীসহ হাতিয়ার উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

হাতিয়া উপজেলা মৎস্য দফতরের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২৬ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ১৫ হাজার জেলে সরকার ঘোষিত ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল সহায়তা পাবেন। তবে নিবন্ধনের বাইরে থাকা প্রায় লক্ষাধিক জেলে কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাট, বাংলা বাজার, সূর্যমুখী, দানারদোল, রহমত বাজার ও চরচেঙ্গা মৎস্য ঘাট ঘুরে দেখা যায়—জেলেরা শেষ মুহূর্তের মাছ ধরায় ব্যস্ত। স্থানীয়রা জানান, রাত ১২টার আগেই সবাই নৌকা নিয়ে তীরে ফিরবেন।

বাংলা বাজারের মাছ ব্যবসায়ী আজমির বলেন, ‘নিষেধাজ্ঞার সময়টা আরও গবেষণা করে নির্ধারণ করলে ভালো হতো। যদি কিছুটা দেরিতে শুরু হতো, তবে ইলিশের পেটে ডিম আরও ভালোভাবে আসত।’

অন্যদিকে রহমান ঘাটের মাঝি ছালাউদ্দিন অভিযোগ করেন, ‘আমাদের অনেকেই নিবন্ধনের বাইরে আছি। সরকারি সহায়তা না পেলে এ সময়ে পরিবার চালানো কষ্টকর হয়ে যাবে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান,  নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনই মৎস্য বিভাগ, প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করবে। পাশাপাশি জেলেদের মধ্যে বরাদ্দকৃত চাল বিতরণও অব্যাহত থাকবে।

প্রতিবছরের মতো এবারও মা ইলিশের প্রজনন রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয়-রোজগার সুরক্ষিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম 

আরও সংবাদ   বিষয়:  মাছ ধরা নিষেধাজ্ঞা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close