বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : বাংলাদেশসহ নিশ্চিত যে দলগুলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২২ পিএম

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। এরই মধ্যে বাংলাদেশসহ ১৭টি দল নিশ্চিত করেছে মূলপর্বে খেলার জায়গা। সর্বশেষ নাম যুক্ত হয়েছে জিম্বাবুয়ের, যারা আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে টিকিট নিশ্চিত করেছে। টেস্ট খেলুড়ে দেশ হয়েও গত আসরে জায়গা হয়নি তাদের, তবে এবার আর ব্যর্থ হয়নি সিকান্দার রাজার দল।

এবারের আসরে ২০টি দল অংশ নেবে। আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলছে। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া ও জিম্বাবুয়ে নিশ্চিত করেছে নিজেদের জায়গা। এখনো বাকি রয়েছে তিনটি দল, যারা নির্ধারিত হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে।

আগামী ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার পর্ব। সেখানে অংশ নেবে জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই দলগুলোর মধ্য থেকে তিনটি দল সুযোগ পাবে মূলপর্বে খেলতে। ফলে খুব শিগগিরই পূর্ণ হবে ২০ দলের তালিকা।

টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের এই আসর। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৫৫টি ম্যাচের মধ্যে দলগুলো প্রথমে চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে, এরপর সেরা আটে, সেখান থেকে সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত ফাইনাল দিয়ে হবে আসরের সমাপ্তি।

বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়েও রয়েছে বিশেষ শর্ত। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তবে পাকিস্তান যদি আগেই বিদায় নেয়, তাহলে ফাইনাল হবে ভারতের আহমেদাবাদে। সব মিলিয়ে এক রোমাঞ্চকর আসরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা, যেখানে বাংলাদেশসহ ২০ দল মুখোমুখি হবে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  টি-টোয়েন্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close