বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় দুর্গাপূজায় দায়িত্ব অবহেলা, সহকারী শিক্ষা অফিসারকে নোটিশ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাতিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়— দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম তদারকির বিষয়টি সুস্পষ্টভাবে বণ্টন করা হয়েছিল। তবে সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব পালনে গাফিলতি ধরা পড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

পূজা উদযাপন পরিষদের এক সদস্য বলেন, প্রশাসনের তৎপরতায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে দায়িত্বে অবহেলা হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সবার মধ্যে দায়িত্ববোধ বাড়ে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, “প্রশাসনের সব নির্দেশনা যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। তবে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখা হবে।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি বড় উৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   দুর্গাপূজা   শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close