মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম

নোয়াখালীর নামে বিভাগ অথবা নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। পরে তারা ঢাকা নোয়াখালী সড়কের মাইজদী অংশে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পরেন পথচারীরা।

নামাজ শেষে লোকজন জেলা জামে মসজিদ মোড়ে একত্রিত হতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে ব্লকেড কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে দলবল নির্বিশেষে সকল শ্রেণী পেশার লোকজন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুমিল্লার সাথে কোনোভাবেই নোয়াখালীর লোকজন বিভাগের বিষয়ে একমত হবে না। হয়তো নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা করতে হবে না হয় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিভাগ   জেলা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close