বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাকাই জামদানিতে নজর কাড়লেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:২৪ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন- এমন গুঞ্জনে উঠেছে ভারতীয় গণমাধ্যমে। যদিও এ বিষয়ে সোনম নিজে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তার ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

এই আলোচনার মধ্যেই সম্প্রতি সোনম কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করে আবারও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নতুন ছবিতে দেখা গেছে, ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ি পরে হাজির হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবিগুলোর ক্যাপশনে সোনম লেখেন- ‘বাংলার পুরনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন।’

তার এই শাড়ি পরা লুক প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ থেকেও। অনেকেই মন্তব্য করেছেন, ঢাকাই জামদানিকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরায় তারা গর্বিত।

একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।’ অন্য একজন লিখেছেন, ‘সোনম শুধু ফ্যাশনের নয়, সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করছেন।’

এদিকে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, খুব শিগগিরই অভিনেত্রী তার দ্বিতীয়বার মা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানাবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।

সোনমকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে। এরপর আর তাকে ছবিতে পাওয়া যায়নি। এছাড়া তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। 

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  সোনম কাপুর   ঢাকাই জামদানি শাড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close