বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আ. লীগের সময় প্রশাসনে যারা বড় অপরাধ করেনি, তারা দেশের জন্য চাকরি করবেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৩:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই।


শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।


এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা দেশের জন্য চাকরি করবেন। তবে অপরাধের ভিত্তিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকবে।


অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন সজাগ আছে এবং তারা নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।


তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিরাপত্তাহীন বোধ করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেন, প্রতিবাদ করেন এবং দেশের জন্য জীবন বিলিয়ে দেন।”


অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা : প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  আ. লীগ   প্রশাসন   চাকরি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close