বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৪৫ পিএম

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে নতুন এই ত্রাণমিশনের ঘোষণা দেয় সংগঠনটি।

এফএফসি জানিয়েছে, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে, ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান তাদের সঙ্গে যুক্ত হয়। সবগুলো নৌযান একত্রে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে এগিয়ে যাচ্ছে।

এফএফসি-র বিবৃতি অনুযায়ী, নতুন এই ত্রাণ বহরে মোট ১১টি নৌযান রয়েছে এবং এসব নৌযানে রয়েছেন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক ও নাবিক। ফ্লোটিলাটির লক্ষ্য হলো অবরুদ্ধ গাজা উপত্যকায় সরাসরি খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া।

২০০৮ সালে গঠিত এই জোটের সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। গঠনের পর থেকে জোটটি বিভিন্ন সময় ইসরায়েলের অবরোধ অমান্য করে গাজায় মানবিক ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামের একটি বড় আকারের ত্রাণমিশন পরিচালনা করে এফএফসি, যেখানে ছিল ৪৩টি ত্রাণবাহী নৌযান। সেই বহরে অংশ নেন গ্রেটা থুনবার্গ, মান্ডলা ম্যান্ডেলা-সহ বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ জন বিশিষ্ট নাগরিক যাদের মধ্যে ছিলেন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

কিন্তু গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা হওয়া এই বহরের প্রায় সবগুলো নৌযান ইসরায়েলি নৌবাহিনী আটক করে, গাজা উপকূলের কাছাকাছি পৌঁছার পর। একমাত্র একটি নৌযান ছাড়া বাকিগুলোর আরোহী, ক্রু এবং নৌযানগুলো ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তা পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেছে এফএফসি।

এই পরিস্থিতির মাঝেই নতুন ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিলো এফএফসি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গাজা   ত্রাণ   ফ্লোটিলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close