বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৫১ AM

বলিউডের বাদশা শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে স্থান পেয়েছেন। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর ৫৯ বছর বয়সী কিং খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,৩২০ কোটি টাকা।

শাহরুখ খানের এই কোটিপতি অবস্থান বিশ্বস্ত ধনী অভিনেতাদের তালিকাতেও জায়গা করে নিয়েছে। তালিকায় তার পরেই রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের ধনী তারকাদের তালিকায়ও শাহরুখ খান শীর্ষে রয়েছেন। তার পরবর্তী অবস্থানে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার (৭,৭৯০ কোটি টাকা), তৃতীয় স্থানে হৃত্বিক রোশন (২,১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শাহরুখ খানের আয়ের উৎস কেবল সিনেমা নয়। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্পত্তি—এই সবকিছু মিলিয়ে তার সম্পদ এখন কোটিপতির পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   শাহরুখখান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close