বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ পিএম

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের আলেম-উলামাদের ঐক্যের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই। ছোটখাটো মতভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা এমদাদ উল্লাহর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সকাল ১১টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এই বৈঠকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন কুরআন মজলিসের নেতারা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেসসচিব আকাশ মাহমুদ ও তামীরুল মিল্লাত কামিল মাদারাসা শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

বৈঠক শেষে জামায়াত আমিরের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   জামায়াতে আমির   ইসলামী ঐক্যে   ইসলামী খেলাফত   ইসলামের শাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close