বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নভেম্বর মাসেই চালু হচ্ছে বিশেষ অ্যাপ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

ইসি সানাউল্লাহ বলেন, “প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা সবসময়ই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, অনলাইন ভোটিং নিয়ে বিশ্বব্যাপী নানা প্রস্তাব থাকলেও নিরাপত্তা ও গ্রহণযোগ্যতার কারণে এটি এখনো কার্যকর হয়নি। তাই এবার প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালটকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নভেম্বর মাসে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু হবে। এর মাধ্যমে প্রবাসী ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। ব্যালট সংগ্রহ থেকে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   ভোট   বিশেষ অ্যাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close