প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক মো. সোহান রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে মো. সোহান ও মো. শাকিল নামে দুই বন্ধু লামা উপজেলার মাতামুহুরী নদীর সাদা পাহাড়ের হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। তাঁরা দুপুরে রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে মো. সোহান পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাঁর সঙ্গে থাকা মো. শাকিল নামে আরেকজন সাঁতারে উপরে উঠতে সক্ষম হয় হলেও সোহান নিখোঁজ হয়। এ ঘটনার পর খবর পেয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে লামা ফায়ার সার্ভিসের টিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালাচ্ছে এবং নিখোঁজ পর্যটকের বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম