| শিরোনাম: |

সংগৃহীত ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এ কর্মসূচী পালন করে দলটি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো: ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম, জামায়াতে ইসলামী মীরসরাই থানা সভাপতি মাওলানা নুরুল কবির, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) তাজুল ইসলাম শাহীন।
এতে, মহিউদ্দিন আকবর আলীর সভাপতিত্বে জসিম উদ্দিন সঞ্চালনা করেন।
উক্ত সমাবেশে চট্টগ্রাম-১ মীরসরাই আসনের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাতক আমজাদ হোসাইন, অধ্যক্ষ দিদারুল মাওলাসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো