বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় রাস্তার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে মাত্র ৮২ ফুট গ্রামীণ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তত ৩০০ জন নারী-পুরুষ।

গ্রামবাসীর অভিযোগ, আব্দুল্লাহপুর গ্রামের শতাধিক মানুষের চলাচলের একমাত্র সড়কটির শেষ ৮২ ফুট অংশ প্রভাবশালী দুটি পরিবারের মালিকানাধীন। তারা রাস্তার ওই অংশে প্রাচীর তুলে পথ বন্ধ করে দিয়েছেন। ফলে এলাকার নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে স্থানীয়দের সম্মতিতে প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি বরাদ্দে রাস্তার প্রায় ৯০০ ফুট অংশে ইটের সলিংয়ের কাজও সম্পন্ন হয়। তবে শুরু থেকে গ্রামমুখী শেষ ৮২ ফুট অংশে বাধা দেন স্থানীয় দুই পরিবার- অলিউল্লাহ তাঁতি ও মজিবুর তাঁতি।

সম্প্রতি ওই দুই পরিবারের সদস্যরা পথ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে গ্রামবাসী প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘দুটি পরিবারের জন্য শতাধিক পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা বহুবার তাদেরকে অনুরোধ করেছি পথ ছেড়ে দিতে, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না। বরং এখন স্থায়ীভাবে পথটি বন্ধ করে দিচ্ছে।’

সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরকার বলেন, ‘এই গ্রামে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও অ্যাম্বুলেন্স তো দূরের কথা, খাটিয়াতেও বের করা যায় না। বাধ্য হয়েই আমরা আজকের এই কর্মসূচিতে নেমেছি।’

স্থানীয় নারী রাবেয়া খাতুন বলেন, ‘দুজনের জেদে শত পরিবারের ভোগান্তি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি- এই রাস্তাটি আমাদের খুলে দিন।’

বক্তব্য জানার জন্য অভিযুক্ত দুই পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীদের দাবি, এটি ব্যক্তি মালিকানা নয় বরং জনসাধারণের চলাচলের রাস্তা। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close