প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৭:২০ PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাঁপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিবারের বরাতে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের জন্য একটি নৌকায় প্রায় ১০-১২ জন ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে নদের তীরে পৌঁছানোর আগে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি নৌকা উল্টে পানিতে ডুবে যায়। সাঁতার কেটে বেশিরভাগ লোকজন তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর