বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মাহমুদুর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক দেওয়া বা না দেওয়ার বিষয়ে বলেছেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেন, তাহলে আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) এসেছিল আমার কাছে। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে- আমি তাদের প্রতি দরদী। যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোন মামলা করব না।’

বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে পিআর সংবিধানে নেই। তাই এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে পারবনা। ঐক্যমত কমিশন তাদের প্রস্তাবনায় পিআর নিয়ে কোন প্রস্তাবনা দেয়নি। ওইটা দেখে একদল বলছে, ভোট হতে দেবোনা। আসলে এটা তো হতে পারে না। মানুষের বুঝে না এমন কিছু তো করা যাবে না।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘আমি আমার বন্ধুদের বলছি আপনারা অনেক কর্মসূচি দিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন, আলোচনা টেবিল থেকে চলে গেছেন। আন্দোলন এমন একটা পর্যায়ে গেছে, মানুষের হতাহতের পরিমাণ বেড়ে গেছে। আলোচনার মাধ্যমে সমাধান করুন।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আল্লাহকে আনার দরকার কি? আল্লাহ কি পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে? আল্লাহ তাআলার আইনে পিআর বলতে কিছু আছে? সৎ লোকের শাসন চাই, তাই পিআর চাই। এসব বক্তৃতা না দেওয়ায় ভালো।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির রাজনীতির জায়গায় থাকুক ধর্ম মানুষের মনে থাকুক। ধর্মের নাম করে ভোট চাইতে হবে, রাজনীতি করতে হবে, অন্যায় আবদার করতে হবে- এরকম হতে পারেনা। আমি কারো বিরোধিতা করছি না।’

এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   শাপলা   প্রতীক   নির্বাচন   মাহমুদুর রহমান   রাজনীতি   জাতীয়     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close