মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় জমি নিয়ে বিরোধে হামলা ও লুট, আহত ২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৪:৪৭ PM

ময়মনসিংহের ভালুকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হওয়ার পাশাপাশি নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলার রাংচাপড়া এলাকার মৃত আ. হেকিমের ছেলে হালিম উদ্দিন (৬২), হালিম উদ্দিনের ছেলে জালাল ফকির (৩৬), আলাল উদ্দিন (৩৪), বিল্লাল হোসেন (৪৫), জামাল উদ্দিন (৩৩), আলাল উদ্দিনের ছেলে নাঈম (২০) এবং একই এলাকার আল আমিন (৩০) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় সেলিম মিয়ার ছেলে শিহাব (২২) ও সিয়াম (১৮) কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। শিহাবের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তারা বসতঘরে ঢুকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা লুট করে এবং দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে।

আহত শিহাব ও সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী সেলিম মিয়া ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভালুকা   জমি নিয়ে বিরোধ   লুট   সংর্ঘষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close