বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুড়িগ্রামে ১০৭টি পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অনুদান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২টি পূজামণ্ডপের মধ্যে ১০৭টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চারদিনব্যাপী এসব পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও উলিপুর-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুল খালেক।

অনুদান বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা, উলিপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানস্থলে বক্তব্য দিতে গিয়ে আব্দুল খালেক বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে একটি মহল ভারতীয় মদদে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করতে পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

অনুদান গ্রহণকালে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   পূজামণ্ডপ   তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close