বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:০০ AM আপডেট: ০২.১০.২০২৫ ১:৫৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে।

সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে।

খবরে আরো বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আসা জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীকে এড়িয়ে গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।

জাহাজে অবস্থানকারীরা জানিয়েছে, প্রায় ৩০টি নৌকা ইসরায়েলি দখলদার নৌবাহিনীর নিরবচ্ছিন্ন আগ্রাসন সত্ত্বেও গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে এবং বর্তমানে গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে রয়েছে।

এদিকে হামাসের কথা বললেও এখন পর্যন্ত ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ এখনো দিতে পারেনি দখলদার ইসরায়েল। 

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় জানিয়েছে, হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে তারা। 

এছাড়াও ইসরায়েলি বাহিনী আরো জানায়, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য, এ নৌবহরে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। তারা শুধুমাত্র ত্রাণ বহন করছিলেন না, বরং ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙার মিশনও হাতে নিয়েছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  গাজা   ফ্লোটিলা   জাহাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close