প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:০০ AM

আইএল টি-টোয়েন্টিতে নিলামের মাধ্যমে দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস, আর পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
নিলাম অনুষ্ঠিত হয় ১ অক্টোবর, যেখানে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। পরে দ্বিতীয় ডাকে তাকে দলে নেয় এমআই এমিরেটস। তাসকিনও নিলামের মাধ্যমে শারজাহ দলের সঙ্গে যুক্ত হন।
নিলামে প্রতিটি দল ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে এবং দলগুলোর সর্বমোট বাজেট ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। এই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে দল পেয়ে আগেই নিশ্চিত ছিলেন।
গত বছর আইপিএলে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছিলেন মুস্তাফিজ। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালস দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে দেখা যাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ