
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব। আমি বা ডামি নই; জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।”
বুধবার (১ অক্টোবর) বিকেলে তানভীর হুদা মতলব দক্ষিণের নারায়পুর বাজার পুজা মণ্ডপ, নায়েরগাঁও সুনীল দসের বাড়ি পুজা মন্ডপ, মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মেহরন পুজা মন্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। দুর্গাপূজা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করুক। কোনো বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।”
তিনি আরও উল্লেখ করেন, “জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত জাতীয় ঐক্য ও উন্নয়নের রূপরেখা দিতে সক্ষম।”
এসময় উপস্থিত ছিলেন— মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, মতলব উত্তর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, নেতা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজিসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ