বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সীতাকুণ্ডে অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা, আটক ২
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৯:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সীতাকুণ্ডে একটি অটোরিক্সা ছিনতাই করার সময় এক অটোরিকশাচালক কিশোরকে গলা কেটে হত্যা করে ২ দুইজন ছিনতাইকারী। 

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত এগারোটা হতে বারোটার মধ্যে সীতাকুণ্ড পৌর সদরে শেখপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান জিহাদ (১৫) জিনিয়াস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার মধ্য রাতের কোনো এক সময় যাত্রীবেশে জিহাদের অটোরিক্সা ভাড়া করে সীতাকুণ্ড শেখপাড়ার একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সেখানে চালক জিহাদকে জবাই ও কুপিয়ে হত্যা করে লাশ মহাসড়কের পাশে বিল্লাবাড়ীর একটি ডুবায় ফেলে দেয় এবং অটোরিক্সাটি নিয়ে যায়। রাতে জিহাদ বাসায় না ফিরলে পরিবারের সবাই বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে দূরে কোথাও ভাড়া নিয়ে গেছে ধারণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, সকালে জিহাদের অটোরিক্সা মালিক আকবরের কাছে কদমরসূল থেকে ফোন কলে একজন জানতে চায় রিকশাটি তার কিনা, যদি তার হয় তাহলে রিকশাটি ছিনতাই হয়েছে, ছিনতাইকারী আটক আছেন। তিনি লোকজন নিয়ে কদমরসূল গিয়ে ছিনতাইকারী বাপ্পি (২৮) পিতা- মানিক, রাজিব পিতা- সেলিম উভয় সাং - হারামিয়া, থানা- সন্ধীপ, চট্টগ্রামকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেন। 

এসময় জনতা গণপিটুনী দিলে তারা চালক হাবিবুর রহমান জিহাদকে হত্যা করে ডুবায় ফেলে দেওয়ার স্বীকারোক্তি দেয়। পরে পুলিশসহ সকাল ১০টায়  ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ অটোরিক্সা ছিনতাইকারী আটক দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে একজনকে থানায় নিয়ে আসে, আরেকজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। মামলা রুজুর পর কোর্টে প্রেরণ করবেন বলে থানা সূত্রে জানায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, “সকাল ৮টায় খবর পেয়ে এসআই বেলালকে ঘটনাস্থলে পাঠাই, তিনি লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেন। আটক আসামিরা চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে খুনের বিষয় স্বীকার করে জবানবন্দি দেয়। এক আসামিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা পরবর্তী জিজ্ঞাসাবাদে তা জানা যাবে। আটক দুইজন শ্যালক দুলাভাই সম্পর্ক। মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয় সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ জানায়, জিহাদ তার এলাকায় ভাড়া থাকে ও এলাকায় জিনিয়াস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন, পূজা উপলক্ষে বাড়তি আয়ের জন্য অটোরিক্সা ভাড়া নিয়ে চালাতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন, ছিনতাইকারীরা পরিচিত বিধায় তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

এদিকে জিহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. আলাউদ্দিনের নেতৃত্বে পৌরসদর অটোরিক্সা শ্রমিকদলের পক্ষ থেকে অটোরিক্সা চালকদের একটি মিছিল সীতাকুণ্ড থানার সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এসময় পৌর বিএনপির সাবেক সভাপতি ইউছুফ নিজামী বক্তব্য রাখেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   অটোরিক্সা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close