বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বুড়িচংয়ে পূজা মণ্ডপসমূহ পরিদর্শনে বিএনপি-জামায়াতের সক্রিয়তা
বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৩৫ পিএম
বুড়িচংয়ে পূজা মণ্ডপসমূহ পরিদর্শনে বিএনপি-জামায়াতের সক্রিয়তা

বুড়িচংয়ে পূজা মণ্ডপসমূহ পরিদর্শনে বিএনপি-জামায়াতের সক্রিয়তা

বুড়িচং উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে প্রশাসনসহ সকল রাজনৈতিক দলের সক্রিয়তার মধ্য দিয়ে।

দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল মত ও পথের মানুষজন স্ব স্ব ধর্মীয় বিশ্বাস স্বাধীনভাবে পালন করে আসছে। প্রত্যেকে স্বাধীন ধর্মীয় রীতিনীতি চর্চা করলেও পূজা ও অন্যান্য উৎসব ঘিরে জাতীয় সম্প্রীতি নষ্ট করার নানা অপচেষ্টা করা হয়। সেই প্রেক্ষিতে প্রতি বছর ধর্মীয় সহিংসতা ও নানা ষড়যন্ত্র প্রতিরোধে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কাধে কাধ মিলিয়ে সকল রাজনৈতিক দল, মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যক্তিত্বগণ ভূমিকা পালন করে থাকেন।

সেই ধারাবাহিকতায় সকল ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে রাজনৈতিক দলসমূহের অবদান থাকে ঢালের মতো কঠোর। তারই বহিঃপ্রকাশ ঘটেছে শারদীয় দূর্গাপুজায় বুড়িচং উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের পূজা মণ্ডপসমূহ পরিদর্শনের মাধ্যমে।

বুড়িচং উপজেলা জামায়াতের পক্ষ থেকে পূজা মণ্ডপসমূহ পরিদর্শনে আসেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসেন এবং সাবেক বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলমসহ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। অন্যদিকে বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে মণ্ডপসমূহ পরিদর্শন করেন সদ্য উপজেলা বিএনপি কাউন্সিলের নির্বাচিত নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও সাংগঠনিক সম্পাদক আবু নাসের নেতৃত্বে প্রতিনিধি দল।

এ সময় প্রতিটি দলই সনাতন ধর্মাবলম্বীদের স্বানন্দে নিজ নিজ রীতিনীতি পালনের প্রেরণা দিয়েছেন।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বিভিন্ন দল-মতের প্রতিনিধিদের আগমনে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বুড়িচং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close