বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কেউ গ্রিন পাননি, এখনো রেড সিগন্যালে আছেন: মালিক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৭:৫২ PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, “অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনো রেড সিগন্যালে আছেন।”

আজ বুধবার (১ অক্টোবর) বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় হাজারো জনতা ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যানার প্লাকার্ড ও স্লোগান দিয়ে বিমানবন্দরে এম এ মালিককে উষ্ণ অভ্যর্থনা জানায়।

মালিক বলেন, “যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।”

এম এ মালিক আরও বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।”

প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে উল্লেখ করে তিনি বলেন, “অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনো রেড সিগন্যালে আছেন।”

তিনি তার বক্তব্যে সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি সিলেটে শহরে গিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করবো।”

তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।” 

উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ থেকে লন্ডন যান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close