বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দীর্ঘকাল ধরে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ধর্ম পালন করে আসছে। এটি দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য প্রকাশ করে। শারদকালে চারিদিকে কাশফুল ফুটে উঠে, যা উৎসবের বার্তা বহন করে। উৎসব হল অন্ধকার থেকে আলোর উদ্ভাসন।

তিনি আরও বলেন, উৎসবের মাধ্যমে আমাদের ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব পরিস্ফুটিত হয়। সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম, বর্ণ বা বিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা উচিত।

পবিত্র হাদিসেও এই বিষয়টি নির্দেশিত আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অমুসলিমদের নিরাপত্তা হরণ, নির্যাতন বা অন্যায়ভাবে ধন-সম্পদ নেওয়ার মতো জুলুমের বিরুদ্ধে নবী (সা.) সতর্ক করেছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত সমাজে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা নৈতিক দায়িত্ব। সমাজে উৎপীড়ণ ও প্রতিহিংসার মাধ্যমে যারা কুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই ন্যায়সঙ্গত।

তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যাতে শারদীয় উৎসবের সময়ে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।

তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি বলেন, আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।


স্বদেশ প্রতিদিন/এমএএম 


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   দুর্গাপূজা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close