বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক এমপি কামরুজ্জামান স্মরণে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক সংসদ সদস্য ডা. এ.কে.এম কামরুজ্জামান স্মরণে এবং আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন-রফিক একাডেমির যৌথ আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শতাধিক প্রবীণ নারী-পুরুষ এই ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. ফাহিম, ডা. উম্মে হাজেরা মীম, ডা. মেহেদী হাসান মজুমদার এবং ডা. নজির নোবেল।

রওশন-রফিক একাডেমির সভাপতি ডা. মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির সেক্রেটারি মো. বশিরুজ্জামান। সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি মো. আবু তৈয়ব মজুমদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়োফার্মা লিমিটেডের ডিপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. আমিনুল হক মাওলা, সিনিয়র রিজিয়নাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ সোহেল এবং নির্বাহী সচিব আবু জাফর জাকির।

অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ডা. কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মোহিব্বিয়া পরিচালক হাফেজ নূর মোহাম্মদ।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  সাবেক এমপি   কামরুজ্জামান   স্বাস্থ্য সেবা ক্যাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close