বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে: দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৩১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন এখনো ঘোষণা করেনি। কিন্তু জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বলে মন্তব্যে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদু।

নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা করা প্রসঙ্গে দুদু বলেন, “তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রতাশা করছে।”

নিজেদের নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে, গুমের শিকার হয়েছে, সংগ্রাম করেছে। অতএব বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের সব প্রস্তুতি তাদের আছে।”

পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্তিরতা প্রসঙ্গে তিনি বলেন, “এতে কোনো না কোনো দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে।”

পাহাড়ি ও সমতলের সবাই এদেশের মানুষ উল্লেখ করে তিনি বলেন, “যে কারণে এ ঘটনা ঘটছে সরকার তার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি। শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। এজন্য শহীদ জিয়ার দেখানো আদর্শ ‘আমরা সবাই বাংলাদেশি’ এটি ধারণ করতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জামায়াত   দুদু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close