বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সৌদি আরবে ক্রিকেটের নতুন যাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম

সৌদি আরব এবার মূলধারার ক্রিকেটে প্রবেশ করেছে। দেশটি আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০)-র সঙ্গে কৌশলগত অংশীদারি করেছে, যার ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন সৌদি খেলোয়াড় দলে রাখতে হবে।

সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) ইতোমধ্যে আইএলটি-২০-কে অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত লিগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ চুক্তির ফলে আগামী মৌসুমে সৌদি আরবেও ম্যাচ আয়োজনের পথ খুলে গেল।

আইএলটি-২০ চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, “সৌদি আরবের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। দেশটির ক্রিকেট বিকাশের প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক।”

অন্যদিকে সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ মন্তব্য করেন, “এই অংশীদারি দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে অবকাঠামো ও পর্যটনের পাশাপাশি ভক্তদের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে।”

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-২০-এর চতুর্থ আসর, যা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৪ জানুয়ারি ২০২৬। এবারের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে এই টুর্নামেন্টে ডোয়াইন ব্রাভো, জোনাথন ট্রট ও ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  সৌদি   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close