বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিকআপের ধাক্কায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নদীতে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৭:২৪ PM

পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে এক বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায়। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং সেতুর এক পাশ কিছু সময়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার পরপরই পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ভাঙা অংশ দ্রুত সংস্কার করা হবে। আপাতত অস্থায়ী বেষ্টনী দিয়ে দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের অভিযোগ, সেতুটির ওপর নিয়মিতভাবেই ভারী ও দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল লক্ষ্য করা যায়। এ ধরনের পরিস্থিতি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা সেতুর রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, চীন সরকারের আর্থিক সহায়তায় নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে, যা অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পিকআপ   ধাক্কা   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close