বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আটোয়ারীতে ৪২ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা প্রদানের প্রস্তুতি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৪২ হাজার ৮৯৩ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সিফাত জাহান এবং পাথ-এর ডিভিশনাল এসআইএমও ডা. মো. শামীম হোসেন।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। আটোয়ারী উপজেলায় ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৪২,৮৯৩ শিশুকে এক ডোজ করে টাইফয়েড (TCV) টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশু ২২,২৭৫ জন এবং মেয়ে শিশু ২০,৬১৮ জন।

টিকাদান কার্যক্রম চলবে দুই ধাপে। প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে, এবং দ্বিতীয় ধাপে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান করা হবে।

উপজেলায় মোট ৩১৭টি কেন্দ্রে টিকা দেওয়া হবে যার মধ্যে ১৭৩টি স্কুলভিত্তিক কেন্দ্র এবং ১৪৪টি কমিউনিটি কেন্দ্র। টিকাদান কার্যক্রমে অংশ নেবেন ৩৬ জন ভ্যাকসিনেটর, ৯৭২ জন স্বেচ্ছাসেবক ও ১৮ জন প্রথম সারির সুপারভাইজার।

সভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে মোট ৩০,৬৮১ শিশুকে এবং কমিউনিটি পর্যায়ে ১২,২১২ শিশুকে টিকা দেওয়া হবে।

ডা. হুমায়ুন কবীর জানান, শিশুদের সুরক্ষার স্বার্থে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে অথবা স্বাস্থ্যকেন্দ্রে ম্যানুয়ালি নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণ করা যাবে।

সভায় ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে জনসচেতনতা বাড়াতে হবে। টিকা নিয়ে কোনো গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে তা মোকাবিলা করতে হবে।” তিনি জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যাম্পেইনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  আটোয়ারী   শিশু   টাইফয়েড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close