বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দাফন সম্পন্ন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযা শেষে মরহুমকে নিজ গ্রামের ব্রাহ্মণহাটার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয় শত শত মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাজধানীর ধানমন্ডির আজাদ মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৪ জুলাই অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে রাজধানী থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘ রাজনৈতিক জীবনে নরসিংদী-৪ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ দুই মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শিল্পমন্ত্রী   নুরুলমজিদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close