বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:০২ পিএম

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস রচনা করল নেপাল। টি-টোয়েন্টির দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল তারা।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ঐতিহাসিক জয় পায় নেপাল। এর আগে প্রথম ম্যাচেও ১৯ রানে জয় পেয়েছিল তারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নেপাল। ১৭৩ রানের পুঁজি গড়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের গুটিয়ে দিল মাত্র ৮৩ রানে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। 

নেপালের ইনিংসের নায়ক ছিলেন ওপেনার আসিফ শেখ ও সান্দিপ জরা। আসিফ ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৮ রান করে ম্যাচসেরা হয়েছেন। জরা খেলেছেন ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৩ রানের ঝোড়ো ইনিংস। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান, যা নেপালের চতুর্থ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।

রান তাড়ায় নেমে শুরু থেকেই ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ওভারে রান মাত্র ৭ এবং প্রথম বাউন্ডারি আসে ৩৪তম বলে। নেপালের তরুণ পেসার মোহাম্মাদ আদিল আলম ছিলেন সবচেয়ে সফল। মাত্র ২১ বছর বয়সী এই বোলার ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ২৪ রানে ৪ উইকেট। লেগস্পিনে কুশাল ভুর্তেল পান ৩ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ২১ রান এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের ব্যাটে কেবল হতাশা।

টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল নেপাল। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে একই মাঠে ৮১ রানের জয় পেয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ওয়েস্ট ইন্ডিজ   নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close