শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ নারী দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ AM

আজ পর্দা উঠছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের, যেখানে এক নজিরবিহীন অর্থ পুরস্কার নিয়ে মাঠে নামছে ৮টি দেশ। এই আসরে প্রাইজমানি তিন গুণ বাড়িয়ে আইসিসি ঘোষণা করেছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৮ কোটি টাকা।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে- স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, আর সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রাইজমানি যেহেতু বাড়ানো হয়েছে, তাতে সকল অংশগ্রহণ করা দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো।

এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও তারা টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ৬১ হাজার)।

সেমিফাইনালে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে, মানে প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ১৭ লাখ টাকা)। আর স্বপ্নের মতো শিরোপা জিততে পারলে বাংলাদেশ নারী দল পাবে সর্বোচ্চ ৪৪ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার। এবার সেই অঙ্ক বেড়ে সাড়ে ৪৪ লাখ ডলার। রানার্সআপের প্রাইজমানিও বেড়েছে ২৭৩ শতাংশ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নারী দল   বিশ্বকাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close