বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুমকিতে চুরির অপবাদে কিশোরকে মারধরের অভিযোগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৩ AM আপডেট: ৩০.০৯.২০২৫ ১:০৯ PM
দুমকিতে চুরির অপবাদে কিশোরকে মারধরের অভিযোগ

দুমকিতে চুরির অপবাদে কিশোরকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের ওই ভিডিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার কিশোরের বাবার বাড়ি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এবং সে পার্শ্ববর্তী ইউনিয়ন শ্রীরামপুরের ৬ নং ওয়ার্ডে নানা বাড়িতে বসবাস করে।

এদিকে স্থানীয়রা জানান, ওই কিশোরের বিরুদ্ধে একাধিকবার ওই দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও বিভিন্ন গেরস্থের বাড়িতে হাঁস-মুরগি চুরির অভিযোগ রয়েছে।

২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরকে নির্যাতন করছেন লুঙ্গি, গেঞ্জি ও টুপি পরিহিত প্রাপ্তবয়স্ক একজন।

স্থানীয়রা আরও জানান, চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের মুদি দোকান থেকে নগদ টাকা চুরির অভিযোগে ওই কিশোরকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে হেফাজতে নেয়।

তবে অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদার মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কিশোর দোকানে ঢুকে এ যাবৎ লক্ষাধিক টাকা চুরি করেছে। গতকাল নগদ প্রায় ২৫ হাজার টাকা চুরি করার সময় ধরা পড়ে। তার সঙ্গে থাকা আরও একজন সহযোগী (১৪) পালিয়ে যায়। আমি তাকে বেঁধে ওর বাবাকে খবর দিয়েছি।

এ বিষয়ে দুমকি থানার এসআই নুরুজ্জামান বলেন, আটক কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্যাতনের বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সচেতন মহলের দাবি, কিশোর অপরাধের অভিযোগ থাকলেও আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দুমকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close