বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হংকং ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ, আর ১৪ অক্টোবর খেলবে তাদের মাঠে। মূলপর্বের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বলে মনে করছেন জামাল।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। এশিয়া কাপ খেলতে হলে এই ম্যাচ জিততেই হবে। হংকং বর্তমানে গ্রুপে এগিয়ে আছে, তাই তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ। সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে চারে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলে কার্যত বিদায় নিতে হবে তাদের। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও আশাবাদী জামাল। তার ভাষায়, হোম ম্যাচে আমাদের বাড়তি সুবিধা থাকবে। তবে অন দ্য ডে পারফরম্যান্সই আসল বিষয়। সেদিন ভালো খেলতে না পারলে হতাশ হতে হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৬ নম্বরে আছে হংকং, আর বাংলাদেশ ১৮৪-এ। হংকং সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ খেলেছে কেবল নেপালের বিপক্ষে, যা গোলশূন্য ড্র হয়। তাই প্রস্তুতি ম্যাচের অভাবও তুলে ধরেন জামাল।

এদিকে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট আধ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে, যা দেখে উচ্ছ্বসিত জামাল বলেন, ফুটবল এখন নতুন উচ্চতায় যাচ্ছে। আগে মানুষ এত খোঁজ রাখত না, এখন সবাই জানতে চায় খেলা কবে, জিততে হবে।

তবে কোচ হাভিয়ের কাবরেরা সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবে তাকে মাঠে নামাচ্ছেন না। এ প্রসঙ্গে জামালের সোজা উত্তর, আমি খেলতে চাই। আগের ম্যাচে খেলতে না পেরে খারাপ লেগেছে। তবে এটা কোচের সিদ্ধান্ত।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হংকং ম্যাচ   জামাল ভূঁইয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close