বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
ধর্মীয় উৎসব আর রাজনৈতিক কূটচালের শিকার হবে না: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। অথচ বিগত সময়ে ফ্যাসিস্ট শাসনামলে এই উৎসবকে ঘিরে সমাজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়কে বারবার বলির পাঁঠা বানানো হয়েছে। এমনকি শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলার অপচেষ্টা চালিয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল।

হাসনাত আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশে সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই। “আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা আতঙ্কের পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হবে না।”

তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন। একই সঙ্গে সকল নাগরিক ও সম্প্রদায়ের প্রতি তিনি সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

পোস্টের শেষে হাসনাত উল্লেখ করেন, নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ। “আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি—সম্প্রীতিই আমাদের শক্তি। ইনকিলাব জিন্দাবাদ।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  হাসনাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close