বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানালেন হান্নান মাসউদ
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় হওয়া বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিষয়টি ‘ভুয়া ধর্ষণ’ হিসেবে মন্তব্য করেছিলেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তার ওই মন্তব্যের পর দেশজুড়ে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হান্নান মাসউদ নিজের ফেসবুক পোস্টে জানান, সমাবেশে তিনি ভুলবশত ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ধর্ষণ একটি নিকৃষ্ট অপরাধ, যা কখনোই অস্বীকার করা যায় না।

ফেসবুক পোস্টে হান্নান মাসউদ আরও উল্লেখ করেন, “গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি তাৎক্ষণিকভাবে ভুলভাবে এই শব্দটি ব্যবহার করি, যা আমার ইচ্ছাকৃত নয়। ধর্ষকের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি বিব্রত ও দুঃখিত হয়ে বলেন, শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে মুহূর্তের ভুল হিসেবে বিবেচনা করবেন বলে আশা রাখেন। পাশাপাশি পাহাড় ও সমতলের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হান্নান মাসউদ আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান, উভয়পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close