বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাবনায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ১৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মোট ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ জেলা প্রশাসন ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ৩ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হয়। এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। এ ধরনের দুর্ঘটনা কমাতে সকলের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।”

বিআরটিএ’র সহকারী পরিচালক আলতাফ হোসেন জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে আসছে। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকল চালক ও পথচারীদের সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানান।

বিআরটিএর সহকারী পরিচালক বলেন, “আমরা সড়কের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি যার ফলে আমরা যানবাহন তথা চলাচলকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অবৈধ যানবাহনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিরাপদ সড়কের পাশাপাশি দুর্ঘটনা রোধ করতে পারবো বলে মনে করি।”

এছাড়া অনুদান গ্রহণকারী পরিবারগুলো এই সহায়তার জন্য সরকার ও বিআরটিএ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এই অর্থ তাদের জীবনযাত্রা ও চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করবেন বলে জানান। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা   সড়ক   অনুদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close