সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
বিশ্ব হার্ট দিবসে ফেনীতে বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য ছিল, “প্রতিটি হৃৎস্পন্দনই জীবন।”

ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন। আলোচনায় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে ৭ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৫০০ রোগীকে হৃদরোগ সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   হার্ট   ক্যাম্পেইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close