বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান নাগরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি ওঁ ঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির, চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব এবং সূর্য কান্ত সাহার বাড়ি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পিপিএম সেবা মো. আদিবুল ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহা ও সদস্য সচিব ঝুটন কুমার সাহা, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পূজারি উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান পূজারিদের উদ্দেশ্যে বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সদা জাগ্রত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   পূজামণ্ডপ   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close