মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      
সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম
শাহীন আহমেদ, কুড়িগ্রাম

শাহীন আহমেদ, কুড়িগ্রাম

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা।

তিনি আরো জানান, বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮শ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী পড়ে আছে।

এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারী বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, “ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগসহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সার   কুড়িগ্রাম   সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close