মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে: মালেক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৫:২০ PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দ

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেন, বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের স্বাগত জানানোর পর মালেক সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, “কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য প্রতিসাম্য প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন।”

সিলেট-৩ আসনে আগ্রহী প্রদপ্রার্থী এই নেতা বলেন, “আমি আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শিষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হব, এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।”

পিআরের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “এই ষড়যন্ত্রের লক্ষ্য প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া।” 

তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।”

তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।” 

তিনি তার বক্তব্যের সমাপ্তিতে সিলেটবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “১ অক্টোবর সিলেট শহরে গিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মালেক   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close