বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাকসামে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার
চন্দন সাহা, লাকসাম
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম
তিনি লাকসাম জগন্নাথ মন্দির, দারগা বাড়ি ও বণিক্য বাড়ি মন্দির পরিদর্শন করেন

তিনি লাকসাম জগন্নাথ মন্দির, দারগা বাড়ি ও বণিক্য বাড়ি মন্দির পরিদর্শন করেন

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

গতকাল রবিবার রাতে (৩০ সেপ্টেম্বর) তিনি লাকসাম জগন্নাথ মন্দির, দারগা বাড়ি ও বণিক্য বাড়ি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বণিকের বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, “সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালনে যে কোন অপশক্তির তৎপরতা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে।”

তিনি আরও বলেন, “কোনো মানুষ যেন অপপ্রচারের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নাশকতা সৃষ্টি না করতে পারে সে দিকে আপনারা লক্ষ্য রাখবেন।”

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁনের সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার, লাকসাম সার্কেল রাজু আহমদ, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বণিক, লাকসাম উপজেলার-সভাপতি রনজিত সাহা টাবলু, সাধারণ সম্পাদক- বিশ্বতম সাহা বিশু, রমেন্দ্র ভট্টাচার্য্য, উত্তম সাহা বাচ্চু, দপ্তর সম্পাদক- সাংবাদিক চন্দন সাহা, অসীম সাহা প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  লাকসাম   দুর্গাপূজা   কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close