বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঢাবির মুজিব হল কুইজ ক্লাবের নেতৃত্বে আরিফ-জাহিদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম
মোহাম্মদ আরিফ এবং জাহিদ খন্দকার

মোহাম্মদ আরিফ এবং জাহিদ খন্দকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্সে’র ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

গত রবিবার (২৮ সেপ্টেম্বর) ক্লাবরুমে আয়োজিত এক সভায় ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের জাহিদ খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ক্লাবের মডারেটর রেজাউল করিম সোহাগ এবং আবাসিক শিক্ষক ও মডারেটর ওয়াসিক সাজিদ খান। এছাড়া সাবেক সভাপতি রাহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসিফ উপস্থিত ছিলেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আরিফ বলেন, “আগামী এক বছরে আমাদের প্রধান লক্ষ্য হবে পুরো ক্যাম্পাসে ‘হাউস অব কুইজার্স’-কে সুপরিচিত একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মাঝে কুইজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং নতুন কুইজার তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”

সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার বলেন, “প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। জুলাই-উত্তর মুক্ত জ্ঞানচর্চার পরিবেশকে কাজে লাগিয়ে আমরা ক্লাবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তুলব।”

উল্লেখ্য, ‘হাউস অব কুইজার্স’ নিয়মিত কুইজ প্রতিযোগিতা, পাঠচক্র, সাপ্তাহিক সেশনসহ বহুমাত্রিক সৃজনশীল আয়োজন করে থাকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   মুজিব   হল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close