মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিরতার জন্য একটি মহলকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‌‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত না হয়।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই মহলটি দেশীয় বা বিদেশি ইন্ধনে কাজ করছে, এমনকি ভারতের কোনো চক্র কিংবা ফ্যাসিবাদী শক্তিও এতে জড়িত থাকতে পারে।’ তিনি আরও জানান, দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, পার্বত্য খাগড়াছড়িতে আটকে পড়া অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সন্তোষজনক।

দেশজুড়ে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   মহল   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close