বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর’, মোদির মন্তব্যের কড়া জবাব নাকভির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গতরাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের।এবারের এশিয়া কাপে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জয় পেয়েছে ভারত। গ্রুপ পর্ব থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত ভারত-পাকিস্তানের  মধ্যে ‘যুদ্ধাবস্থা’ বজায় ছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও খেলোয়াড়দের সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হ্যান্ডশেক নাকরা থেকে উত্তেজনার সূচনা। ফাইনালের পর তা ভিন্ন মাত্রায় প্রভাবিত হয়েছে।

এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ভারত শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানালে, শিরোপা না দিয়েই মঞ্চ ত্যাগ করেন তিনি। পরে ভারতীয় দল শিরোপা ছাড়াই তাদের বিজয় উদযাপন করে।

এখানেই শেষ নয়, খেলার এ উত্তেজনার আগুনে বারুদ ঢেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এশিয়া কাপ জয়কে মোদি তুলনা করেছেন ‘অপারেশন সিন্দুর’–এর সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া পোস্টে লেখা হয়েছে, ‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর। ফলও একই–ভারতের বিজয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’

প্রসঙ্গত, গত এপ্রিলে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদীদের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। এশিয়া কাপের ফাইনালে ভারতের এ জয়কে সেই সামরিক অভিযানের সঙ্গেই তুলনা করেন তিনি।

এদিকে মোদির এ বক্তব্যের জবাব দিতে দরেি করেননি পিসিবির সভাপতি মহসিন নাকভিও। পাল্টা জবাবে তিনি বলেছেন, যুদ্ধের ময়দানের হারকে খেলার মাঠের জয় দিয়ে ঢাকবার সুযোগ নেই।

তিনি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’

উল্লেখ্য, অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা গুরুতর হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দুই দেশই নিজেদের জয়ী দাবি করে আসছে। এদিকে, এবারের এশিয়া কাপে ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  অপারেশন সিন্দুর   মোদি   নাকভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close