বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ AM

বগুড়া সদরে রেসিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও দুজন। আহত ব্যক্তিরা একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান (১৮) ও মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। তারা বগুড়া শহরের ফকরি উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মহাসড়কে চারটি মোটরসাইকেল রেসিং করে মাটিডালি দিক থেকে মহাস্থানগড় দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে মোটরসাইকেলের অরোহী দুজন আদিব ও জিহাদ কয়েকশ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘নিহত দুই শিক্ষার্থীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল রেস   বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close