বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ AM

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, নরসিংদীর মাধবদীতে একটি ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও সহিংসতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দীর্ঘ রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। ১৯৮৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন। একাদশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি প্রতিরক্ষা, প্রবাসী কল্যাণ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন সংসদীয় কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  শিল্পমন্ত্রী   নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close